(ABNA24.com) ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, বরিস জনসনের চিকিৎসা বিষয়ক উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী তিনি খুব শিগগিরই অফিসে ফিরবেন না। সেন্ট থমাস হাসপাতালের লোকজনের পক্ষ থেকে বিশেষ চিকিৎসা সেবা দেয়ার জন্য সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
বরিস জনসন করোনাভাইরাসে প্রচণ্ড রকমের অসুস্থ হওয়ার পর গত ৫ এপ্রিল সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাকে পরদিন ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে নেয়া হয়। ৯ এপ্রিল পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন।
..............
340